শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ফরিদপুরের ভাঙ্গায় একটি অ্যাম্বুলেন্সের (মাইক্রোবাস) সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত হয়েছেন। শনিবার (২৪ জুন) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার মালিগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি ভাঙ্গা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মালিগ্রাম এলাকায় পৌঁছালে রাস্তার মাঝে থাকা ডিভাইডারে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এ সময় গাড়িতে থাকা সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে মাইক্রোবাসে থাকা ৬ জন মারা যান।

শিবচর হাইওয়ে থানার এসআই বাকী উল্লাহ বাকী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা এখন পর্যন্ত ৫-৭ জন নিহতের খবর পেয়েছি। তবে বিস্ফোরণে তাদের শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মাইক্রোবাসটি অ্যাম্বুলেন্স ছিল বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain