শিরোনাম :
হবিগঞ্জে ‘ছেলের হাতে’ বাবা খুন তারেক রহমানের যোগ্য নেতৃত্বে পূর্বের তুলনায় দেশের বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: নাসিম হোসাইন সিলেটে সিউকের আয়োজনে বিশ্ব বসতি দিবস–২০২৬ এর সমাপ্তি ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোনো ধরনের অপপ্রচার দেশের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না-নাসিম হোসাইন সিলেটে পাইকারী দোকানে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বড় অংকের জরিমানা নতুন রূপে আবারও খুলছে সিলেট জালালাবাদ পার্ক হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত আহ্বায়ক শেখ কবির, সদস্য সচিব আপ্তাব সিলেটে ১২ লাখ ৭০ হাজার ৩শ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

সিলেটের ওসমানী ভেতরে পানি

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ২৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ভারি বৃষ্টিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ভেতরে পানি ঢুকে পড়েছে। পানি ঢুকেছে মেডিকেল কলেজ হাসপাতালেও। রোববার দুপুরে কলেজ ভবনের নিচতলার প্রতিটি কক্ষে হাটুসমান পানি জমে। তবে বিকেলে বৃষ্টি থামার পর পানি নেমে যায়।

রবিবার (২ জুলাই) বিকাল ৩টার দিকে ওসমানী হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে পানি ঢুকে। পানি ঢুকে নতুন বিল্ডিংয়েও। তবে কোনো যন্ত্রাংশ পানিতে ডুবেনি। তবে মেডিকেল কলেজের সবকটি নিচতলার সব ক’টি কক্ষ পানিতে তলিয়ে যায়। যদিও বিকেলে পানি নেমে গেছে

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, মেডিকেল কলেজের নিচতলা পুরোটাতেই পানি ঢুকেছে। পানি ঢুকে আসপাতালের কক্ষেও।

তিনি বলেন, ‘গত বছর বন্যার সময় পানি ঢুকতে দেখে সিটি করপোরেশন বা সংশ্লিষ্টরা যদি কার্যকর পদক্ষেপ নিতেন তবে এবারও এমন পরিস্থিতি হতো না। বৃষ্টি অব্যাহত থাকলে সকল ভবনে পানি আরও বাড়বে। তখন হয়তো বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক নাও থাকতে পারে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain