শিরোনাম :
জালালাবাদ চক্ষু হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন শুক্রবার সিলেট থেকে ঢাকা যাবে বিশেষ ট্রেন দুর্ভোগের পর পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা সিলেটে দোকান-শপিংমলে মানতে হবে যে নির্দেশনা ধর্মঘটের কারণে সিলেটের পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, দিনভর ভোগা’ন্তি কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা ৪র্থ শ্রেণী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন

সিলেটের হাজারো নেতাকর্মী ঢাকায়, হোটেল থেকে আটক ৩

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে শনিবার (২৯ জুলাই) দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে পুলিশসহ কয়েক শ লোক আহত হয়েছেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার সকাল থেকে ঢাকার প্রবেশ মুখে অবস্থান নেয় বিএনপি। দিনভর দফায় দফায় সংঘর্ষে পুলিশের ২০ সদস্যসহ আহত হন বিএনপির কয়েক শ নেতাকর্মী। এছাড়াও বিএনপির ৯০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

এদিকে, অবস্থান কর্মসূচিতে অংশ নিতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন সিলেটের কয়েক হাজার নেতাকর্মী। তাদের মধ্য থেকে ৩ জনকে হোটেল থেকে আটক করেছে পুলিশ। আটক হওয়া তিনজন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা বলে দলীয় সূত্র জানিয়েছে।

আটককৃতরা হলেন- হবিগঞ্জের বানিয়াচং ইউনিয়ন বিএনপি নেতা ওমর ফারুক, বানিয়াচং ইউনিয়ন যুবদল নেতা আমিরুল আখঞ্জী ও সুহাগ চৌধুরী।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন শনিবার বিকালে সিলেটভিউ-কে বলেন- আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে জায়গায় জায়গায় পুলিশ হামলা চালিয়েছে। এসময় আমাদের সিনিয়র নেতাসহ বেশ কয়েকশ নেতাকর্মী আহত হন।

তিনি বলেন- অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সিলেট বিভাগ থেকে হাজার হাজার নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন। কর্মসূচিতে আসা হবিগঞ্জের তিন নেতাকর্মীকে শুক্রবার রাতে হোটেল থেকে আটক করা হয়েছে। আটককৃতদের আজ (শনিবার) জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain