শিরোনাম :
সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে হুশিয়ারি সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল

বাংলাদেশকে ব্যর্থ করার ষড়যন্ত্র ও বঙ্গবন্ধুকে চিরতরে বাংলাদেশ থেকে মুছে ফেলার ষড়যন্ত্র এখনো চলছে-আইনমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৫৫৫ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, সিলেট :: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশকে ব্যর্থ করার ষড়যন্ত্র ও বঙ্গবন্ধুকে চিরতরে বাংলাদেশ থেকে মুছে ফেলার ষড়যন্ত্র এখনো চলছে। ৭৫ এর হত্যাকাণ্ডের নেপথ্যের ষড়যন্ত্রকারীদের শনাক্তে অত্যন্ত ক্ষমতাসম্পন্ন উচ্চপর্যায়ের কমিশন গঠনের আইন প্রস্তুত, ড্রাফট প্রস্তুত। এটি জনগণের কাছে দলিল হিসেবে রেখে যাব। সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেয়ার জন্য সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে জয়ী করার মধ্য দিয়েই তা সম্ভব।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘আগস্ট ট্র্যাজেডি জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আইনমন্ত্রী এসব কথা বলেন।

নো মাইনরিটি দর্শন নিয়ে পথচলা সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষণ মেজর জেনারেল মোহম্মদ আলী সিকদার (অব.), সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালক ডা.উত্তম বড়ুয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, মিডিয়া ব্যক্তিত্ব আফিজুর রহমান, জাতীয় গ্রন্থাগারের পরিচালক মিনার মনসুর।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain