শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

৩০ সেপ্টেম্বর পর্যন্ত পেট্রলপাম্পের মালিকদের ধর্মঘট স্থগিত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সঙ্গে রোববার রাতে বৈঠকের পর আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পেট্রলপাম্পের মালিকদের (একাংশের) ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে। পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে ধর্মঘট স্থগিতের এই সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠক শেষে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েশনের সভাপতি সাজ্জাদুল করিম কাবুল সাংবাদিকদের রোববার রাতে বলেন, আমাদের কমিশনের বিষয়ে অগ্রগতি দেখে চলমান কর্মসূচি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হলো। মহাসচিব মিজানুর রহমান রোববার রাতে সাংবাদিকদের বলেন, বিপিসির সঙ্গে আলোচনা হয়েছে। বিপিসি চলতি মাসের মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। চলমান ধর্মঘট কর্মসূচি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জানা গেছে, সরকারি সংস্থার কাছ থেকে জ্বালানি তেল (ডিজেল, পেট্রল, অকটেন) কিনে তা বিভিন্ন ডিপো ও পেট্রলপাম্পে পরিবহন এবং গ্রাহকের কাছে বিক্রি করেন পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন এই দুই অ্যাসোসিয়েশনের সদস্যরা। তিন দফা দাবি পূরণে গত ৩১ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল এই দুই অ্যাসোসিয়েশন। এর মধ্যে একটি দাবি পূরণ করা হলেও তাদের মূল দাবি জ্বালানি তেলে কমিশন বাড়ানো এখনো পূরণ হয়নি। যা বিগত ২০১৬ সাল থেকে তারা দাবি জানিয়ে আসছে।

পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন দাবি আদায়ে রোববার ভোর থেকে সারা দেশে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিক্রিতে ধর্মঘট পালন করে। ফলে দেশের বিভিন্ন ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ রোববার দিনভর বন্ধ ছিল। পেট্রলপাম্পগুলোতে বিক্রি হলেও তেলের সংকট দেখা দেয় অনেক এলাকায়। অনেক পাম্পে রোববার সকাল থেকে বিক্রি হলেও দুপুর গড়াতে না গড়াতেই তেল শেষ হয়ে যায়। রাতে রাজধানীর অধিকাংশ পাম্পে তেল বিক্রি বন্ধ হয়ে যায়। অনেককেই পাম্পে তেল নিতে এসে খালি হাতে ফিরতে দেখা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়ে যানবাহনের মালিকরা। রমনা পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায়, সেখানে তেল শেষ। তাই বিক্রি বন্ধ। সকালে অনেক পাম্পে পাওয়া গেলেও দুপুর নাগাদ তেল শেষ হওয়ায় বন্ধ হয়ে গেছে পাম্প।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain