শিরোনাম :
সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬

মুক্তিযুদ্ধের ১৫ তম আলোকচিত্র প্রদর্শনী

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৫১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমদ বলেছেন, ফটো সাংবাদিক আতাউর রহমান আতার সংগৃহীত মুক্তিযুদ্ধের ছবি দেখে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছে। একটি ছবির মাধ্যমেই সঠিক ইতিহাস উপস্থাপন করা যায়। এক সময় আমরা থাকবো না। কিন্তু এই ছবিগুলো ইতিহাসের অংশ হয়ে থাকবে। আর এই কাজটি করে গেছেন আতাউর রহমান আতা। যিনি দীর্ঘ ৫০ বছর ধরে ফটো সাংবাদিকতার মাধ্যমে দেশ, সমাজ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি প্রতিবছর সিলেটের বিভিন্ন প্রাইমারী স্কুলের শিক্ষার্থীরা যাতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে তার জন্য মুক্তিযোদ্ধের আলোকচিত্রী প্রদর্শনী করে থাকেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিজয়ের মাস উপলক্ষে নগরীর ২৩নং ওয়ার্ডের মেন্দিবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ১৫ তম মুক্তিযুদ্ধের আলোকচিত্রী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফিয়া বেগম চৌধুরীর সভাপতিত্বে ও প্রদর্শনী কমিটির সদস্য সচিব ফটো সাংবাদিক রেজওয়ান আহমদ এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুর রহমান মুন্না, জাবেদ আহমদ জীবন, মো. সুহেল রানা, লিলু মিয়া, বিদ্যালয়ের শিক্ষক হাসিনা আক্তার দিবা, সুস্মিতা চৌধুরী উম্মে হাবিবা মজুমদার, সঞ্জিতা দে, নুরুন নাহার প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain