শিরোনাম :
সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬

সিলেটের জৈন্তাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট-তামাবিল মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী তানিম আহমদ নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অবস্) শেখ মোহাম্মদ সেলিম।

নিহত তানিম আহমদ (২০) গোলাপগঞ্জ উপজেলার পানি আগা গ্রামের বুদন উদ্দিনের ছেলে। তাৎক্ষণিকভাবে আহত নাহিদের পরিচয় পাওয়া যায়নি।

নিহত তানিমের বন্ধু মুন্না জানান, জৈন্তাপুর উপজেলার শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য শনিবার সকালে আমরা বন্ধুরা বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে জৈন্তাপুরের সারিঘাট নামক স্থানে বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে আহত নাহিদ ও তানিমকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তানিমকে মৃত ঘোষণা করেন।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অবস্) শেখ মোহাম্মদ সেলিম বলেন, জৈন্তাপুরের সারিঘাট এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তানিম আহমদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain