শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

বিএনপি-জামায়াত অপশক্তি নির্বাচন বানচাল করতে সর্বশক্তি নিয়োগ করেছে-সিলেটে নানক

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, বিএনপি-জামায়াত অপশক্তি নির্বাচন বানচাল করতে সর্বশক্তি নিয়োগ করেছে, তান্ডব চালাচ্ছে। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করেছে। এমনকি বিশ্ব মোড়লদের আমাদের বিপক্ষ শক্তি হিসেবে দাঁড় করিয়েছে। কিন্তু আওয়ামী লীগের সাহসী সেনাপতি শেখ হাসিনা কোনো মোড়লের রক্তচক্ষুকে ভয় পান না। শেখ হাসিনা সকল রক্তচক্ষু উপেক্ষা করে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন।

২০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সিলেট সফর সফলের লক্ষ্যে বুধবার (১৩ ডিসেম্বর) বেলা আড়াইটায় সিলেট মহানগরের আরামবাগস্থ একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

জাহাঙ্গীর কবীর নানক আরও বলেন, বিএনপি-জামায়াত বিশ্ব মোড়লদের কাছে ধর্ণা দিয়ে কিছু করতে না পেরে হরতাল-অবরোধের নামে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করছে। ট্রেনের লাইন কেটে দুর্ঘটনা ঘটিয়ে মানুষ মেরেছে। অথচ এসব মানুষ পুড়িয়ে হত্যার ঘটনায় বিশ্বমোড়লরা মানবতার কথা বলে না।

বিশ্ব মোড়লরা একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল উল্লেখ করে নানক বলেন, ‘মনে রাখতে হবে তারা একাত্তরে সপ্তম নৌবহর পাঠিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চেয়েছিল। আমার দেশের মাটিকে পোড়ামাটিতে পরিণত করতে চেয়েছিল। কিন্তু পারেনি, ব্যর্থ হয়ে ফিরে গিয়েছিল। কাজেই একাত্তরে যারা পরাজিত হয়েছে তারা শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশ সফলতার শীর্ষে পৌঁছবে সেটি তারা সহ্য করতে পারে না।’

তিনি বলেন, ‘আগামী ২০ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আন্তর্জাতিক এবং জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। তৃণমুল ভোটারের বাড়িতে গিয়ে ভোট আনতে হবে, কেন্দ্রে কেন্দ্র কমিটি করতে হবে। কমিটির সবাইকে ভোটারদের হাতে পায়ে ধরে ভোট দিতে নিয়ে আসতে হবে। বিশ্বমোড়লদের দেখিয়ে দিতে হবে- শেখ হাসিনার দ্বারাই সুষ্ঠু নির্বাচন সম্ভব।’

বিভাগী

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain