শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

চুনারুঘাটে কাভার্ডভ্যান-ইজিবাইক সংঘর্ষ, দুই নারীসহ নিহত ৩

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার চানভাঙা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আর চারজন।

নিহতেরা হলেন—চুনারুঘাট উপজেলার দুর্গাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে তানিম মিয়া (১৭), একই উপজেলার রামশ্রী গ্রামের আনোয়ার আলীর মেয়ে তামান্না আক্তার (১৪) ও হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার ছমেদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৪৫)।

পুলিশ ও স্থানীয় বলছে, শায়েস্তাগঞ্জ থেকে একটি যাত্রীবাহী ইজিবাইক চুনারুঘাট শহরের দিকে যাচ্ছিল। তখন বিপরীত দিক থেকে আসা স্টেডফাস্ট নামক একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তামান্না আক্তার ঘটনাস্থলেই মারা যান। আহতদের হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে আসলে তানিম মিয়া ও সুফিয়া খাতুনের মৃত্যু হয়। অন্যান্য আহতদের একজন নিজবা বেগম (৪০) নামে এক নারী হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার বলেন, দুপুর ১২টায় শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট কাভার্ডভ্যান-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। নিহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতের হবিগঞ্জ ও চুনারুঘাট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain