শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

শহীদ বুদ্ধিজীবী দিবসে দি এইডেড হাই স্কুলের শ্রদ্ধাঞ্জলি অর্পন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

অনুসন্ধান নিউজ ::  আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালী জাতিকে মেধা শূন্য করার জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছিল গণহারে। আজকের এই দিনটি বাঙালী জাতির ইতিহাসে এক বেদনাঘন দিন।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতি বছরের মত এবারও দি এইডেড হাই স্কুল সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।

এসময় উপস্থিত ছিলেন, দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো: শমশের আলী, সহকারী প্রধান শিক্ষক মো: ফয়সল আহমদ, সিনিয়র শিক্ষক শিশির চন্দ্র হালদার, দীপাল কুমার সিংহ, সহকারী শিক্ষক জহিরুল ইসলাম, মৃতুঞ্জয় দাস, মো: মঈন উদ্দিন, মোঃ শরীফুল ইসলাম, সাইফুর রহমান, অচিন্ত নারায়ন সাহা প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain