শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেটে প্রার্থিতা প্রত্যাহার করলেন ৬ জন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিলো রবিবার (১৭ ডিসেম্বর)। এ দিনে সকাল থেকে বিকাল পর্যন্ত সিলেটে ৬ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ ৬ জন মনোনয়ন প্রত্যাহার করেন।

প্রত্যাহারকারীরা হলেন- সিলেট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, এ আসনের জাকের পার্টির প্রার্থী আব্দুল হান্নান, একই দলের সিলেট-২ আসনের প্রার্থী মো. ছায়েদ মিয়া, সিলেট-৪ আসনের আলী আকবর ও সিলেট-৫ আসনের তৃণমুল বিএনপির প্রার্থী কয়সর আহমদ কাওছার এবং সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আলতাফুর রহমান সুহেল।

তফসিল অনুযায়ী, আজ ১৭ ডিসেম্বর ছিলো নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়ে প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচারণা চালাতে পারবেন। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain