শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

প্রশাসন নিরপেক্ষ থাকলে নির্বাচন সুষ্ঠু হবে : সিলেটে শমসের মবিন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে তৃণমূল বিএনপি। নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক এ দলের চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী বীর বিক্রম সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় হযরত শাহজালাল রাহ.-এর মাজার জিয়ারতের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন।

পরে দুপুর ১টায় সিলেট মহানগরের আম্বরখানাস্থ একটি অভিজাত রেস্টুরেন্ট তৃণমূল বিএনপি’র সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

 

শমসের মবিন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন- ‘শাহজালাল রাহ.-এর মাজার জিয়ারতের মাধ্যমে আজ সিলেট থেকে আমাদের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তৃণমূল বিএনপি সবেমাত্র যাত্রা শুরু করেছে। লক্ষ্য বহুদূর। আমরা ৩০০ নির্বাচনী আসনে প্রার্থী দিতে চেয়েছিলাম। কিন্তু সময় স্বল্পতার কারণে দল গুছানো হয়নি, তাই সব আসনে প্রার্থী দিতে পারিনি। যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে সিলেটসহ সারা দেশে ১৪২টি আসনে আমাদের প্রার্থিরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।’

এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো অভিযোগ নেই উল্লেখ করে তিনি বলেন- ‘বর্তমান ইলেকশন কমিশন সুষ্ঠু ভোটগ্রহণ সম্পন্ন করতে বদ্ধপরিকর। তিনি প্রতিশ্রুতি রক্ষা করলে ভোট সুষ্ঠু হবে- এটাই আমাদের প্রত্যাশা। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে বিতর্ক এবং প্রশ্ন থাকলেও আমাদের ধারনা- প্রশাসন নিরপেক্ষ থাকলে এবারের ভোট স্বচ্ছ হবে।’

ভোট বা আসন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে তৃণমূল বিএনপির কোনো সমঝোতা বা চুক্তি হয়নি উল্লেখ করে শমসের মবিন বলেন- ‘প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তবে আসন ভাগাভাগি বা কোনো চুক্তি হয়নি। তৃণমূল বিএনপির প্রার্থীরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে চান।’

বিএনপির সাবেক এই ভাইস চেয়ারম্যান আরও বলেন- তৃণমূল বিএনপি মানুষের জন্য কাজ করতে চায়। দলটি দেশে বৈষম্য দূর ও সর্বক্ষেত্রে অসাধু সিন্ডিকেট প্রতিহত করা এবং নারীর ক্ষমতায়ন ও অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠা করতে চায়।

 

সংবাদ সম্মেলন শেষে শমসের মবিন চৌধুরী হযরত শাহপরাণ রাহ.-এর মাজার জিয়ারত করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain