শিরোনাম :
আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ

অপরাজিতা লেডিস ক্লাবের খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: অপরাজিতা লেডিস ক্লাবের উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মুক্তির চক ও শাহপরান এলাকায় ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার অঙ্গসংগঠন অপরাজিতা লেডিস ক্লাব খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত করে। বিতরণকালে মোট ৩৬৬টি গরীব ও অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আটা, চিনি, তেল, লবণ, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপরাজিতা লেডিস ক্লাব সিলেট অঞ্চলের সভানেত্রী শিরিন সুলতানা মিলি। এসময় তিনি জানান, ভবিষ্যতেও এই ক্লাবের তত্ত্ববাবধানে বিভিন্ন সেবামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।
অপরাজিতা লেডিস ক্লাবের আয়োজনে এবং ২২ ফিল্ড রেজিমেন্টের ব্যবস্থাপনায় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভানেত্রী ও সচিব এবং ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার কর্ণেল এবং তদুর্দ্ধ পদবীর অফিসারের পতœীগণ।
প্রসঙ্গত- ‘সমরে আমরা শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে’ এই মূলমন্ত্র হৃদয়ে ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনীর সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও অখন্ডতা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই অংশ হিসেবে ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন সময় ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, এতিম ও অসহায় ছাত্রদের সহায়তা প্রদানের মতো বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain