শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেট সমাবেশস্থলে শেখ হাসিনা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনাসভাস্থলে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বেলা ৩ টা ৯ মিনিটে তিনি জনসভাস্থলে আসেন। এসময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক জাকির আহমদ ও জেলা কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের সঞ্চালনায় জনসভায় মন্ত্রী, এমপিসহ আওয়ামী লীগ নেতারা বক্তব্য দিচ্ছেন।

আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করতে সকাল সাড়ে ১১ টায় ৩৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এরপর প্রটোকল বিহীন গাড়িতে করে হয়রত শাহজালাল (রহ.) এর মাজার ও হয়রত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার ছোট বোন শেখ রেহানাসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবারের মতো এবারও সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

উল্লেখ্য, ২০১৮ সালের পর বুধবার আবার সিলেটের কোনো জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সভাপতির এই নির্বাচনী সফরের সম্পূর্ণ খরচ বহন করে তার দল।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain