শিরোনাম :
আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ

বিশ্বনাথ উপজেলায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও গণসংযোগ: শফিক চৌধুরী

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: নৌকার পালে বাতাস লেগেছে।বিশ্বনাথ-ওসমানীনগরের মানুষ নৌকা ছাড়া কিছুই বোঝে না। দীর্ঘ ১০ বছর পর তারা নৌকা পেয়েছে কাজেই তারা নৌকায় ভোট দেবে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী।

তিনি বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্বনাথে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও গণসংযোগকালে এক বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। এই প্রতীক হচ্ছে বিশ্বনাথ-ওসমানীনগরের আপামর জনসাধারণের। প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ, বিভিন্ন সময়ে তিনি আমাকে দলের অনেক দায়িত্ব দিয়েছিলেন, জীবনের শেষ সময়ে নৌকা প্রতীক দিয়েছেন। আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দান করুন।

এসময় দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থকরা ঐক্যবদ্ধভাবে মাঠে-ময়দানে কাজ করে নৌকাকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, জেলা আওয়ামী লীগের সদস্য এএইচএম ফিরোজ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সদস্য নেহারুন নেছা।

এসময় উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাদানিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি ইব্রাহিম খলিল। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শাহিনুর রহমান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain