শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

ভয়-ভীতি দেখালে সিলেট-৩ আসনের জনগণ তার জবাব দেবে: ডা. দুলাল

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::‘ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ভয়-ভীতি দেখালে জনগণ তার জবাব দেবে। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষ চায় ট্রাক প্রতীকের বিজয়। তারা ভোট দিয়েই আমাকে নির্বাচিত করবেন। এটিই হবে ভয়-ভীতির জবাব।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বালাগঞ্জ বাজারে তার নির্বাচনী অফিস উদ্বোধন কালে তিনি একথা বলেন।

ডা. দুলাল বলেন, ট্রাক মার্কার প্রতি সাধারণ মানুষের আকর্ষণ দেখে আমার পোস্টার ছিঁড়ে ফেলছেন, আমার কর্মীদের ভয়-ভীতি দেখাচ্ছেন। মনে রাখবেন, মানুষের মনে ট্রাক প্রতীক জায়গা দখল করে আছে। সুতরাং যতই পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলেন মানুষের মন থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবেন না। জনগণের উৎসাহ-উদ্দীপনা দেখেই বুঝা যায় ৭ জানুয়ারি সারাদিন তারা ট্রাক মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন।

পরে তিনি বালাগঞ্জের পূর্বপৈলনপুর ইউনিয়নের ঐয়া, কুশিয়ারা বাজার, কিত্তে জালালপুর, গালিমপুর, সদর ইউনিয়নের কালীগঞ্জ বাজার, করচারপাড়, নবীনগর, ইলাশপুর বাজার, আদিত্যপুর বাজার ও আয়না মার্কেটে পথসভা ও গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নীলু ভূষণ দে, সাংস্কৃতিক সম্পাদক এম এ মালেক, আওয়ামী লীগ নেতা মশাহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুশ শহীদ দুলাল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain