শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

যুবদল নেতা এনামকে গ্রেফতারে সিলেট জেলা ও মহানগর যুবদলের নিন্দা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা যুবদল নেতা এনামুল কবির এনামকে অন্যায়ভাবে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। অবিলম্বে এনামসহ ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।

এক বিবৃতিতে সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের মাধ্যমে জাতীয় নির্বাচনের দাবীতে বিএনপি ঘোষিত এক দফা দাবী আদায়ের চলমান আন্দোলন দেখে সরকারের পায়ের তলার মাটি সরে গেছে। ক্ষমতা হারানোর ভয়ে তারা ভীত সন্ত্রস্থ হয়ে বিরোধী মতের নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতনের হিংস্র উৎসবে মেতে উঠেছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব কর্তৃক জেলা যুবদল নেতা এনামুল কবির এনামকে গ্রেফতার করা হয়েছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে চলমান আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে যুবদল নেতা এনামসহ ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain