শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

চা শ্রমিকদের মাঝে সিলেট উইমেন চেম্বারের শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট উইমেন চেম্বারের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে সিলেট শহরতলীর কালাগুল চা বাগান এলাকায় ২০০ জনের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমেদ। এসময় তিনি বলেন, সিলেট উইমেন চেম্বার প্রতি বছরই সমাজের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র প্রদান করে থাকে। আজ বাংলাদেশে নারীদের উন্নতির পিছনে মূল ভূমিকা রেখেছেন জননেত্রী শেখ হাসিনা। তার হাত ধরে বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছেন। তাই আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে। তবেই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ কে আরো অনেক দূর নিয়ে যেতে পারবেন।
এসময় সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় বলেন, নারী চা শ্রমিকরা দিনে চা তোলার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে পন্য বাজারজাত করতে পারবে। এক্ষেত্রে তিনি নারী চা শ্রমিকদের প্রশিক্ষণ ও দ্রব্য বাজারজাত করণে সর্বোপরি সহায়তার আশ্বাস ব্যক্ত করেন।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলের, সহ-সভাপতি সৈয়দা রাবেয়া আক্তার রিয়া, চা শ্রমিক নেতা রাজু গোয়ালাসহ উইমেন চেম্বারের পরিচালকবৃন্দ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain