শিরোনাম :
ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ

শীতার্ত মানুষের পাশে দাঁড়ান: বাসদ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র বিতরণ করা হয়। বুধবার (৩ জানুয়ারি) বিকাল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, জেলা শাখার সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন,চা শ্রমিক ফেডারেশনের রত্না বসাক,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ইউসুফ আলী, শফিকুল ইসলাম কাজল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রিতম দাস, আনোয়ার হোসেন প্রমূখ।

এখানে উল্লেখ্য প্রয়াত উমরান জুবায়ের চৌধুরী স্মরণে তার পিতা বাসদ সিলেট জেলা শাখার সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন এর সার্বিক তত্ত্বাবধানে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

শীতবস্ত্র বিতরণ কালে নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক -অর্থনৈতিক সংকটে সবচেয়ে দুর্ভোগের মধ্যে আছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের দাম; কিন্তু বাড়ছে না শ্রমজীবী মানুষের আয়। নেতৃবৃন্দ বলেন, যেকোন দুর্যোগে দুর্ভোগে পড়তে হয় শ্রমজীবী মানুষদের।

নেতৃবৃন্দ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং বাসদ এর তহবিলে শীতবস্ত্র দিয়ে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain