শিরোনাম :
সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক

পররাষ্ট্রমন্ত্রী মোমেনের জন্য মিয়ানমার থেকে এলো উপহার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৩৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: মিয়ানমারের সেনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী জিন মার অং উপহার পাঠিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেনের জন্য। খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে চিঠিও দিয়েছেন জিন মার অং।

ঢাকাস্থ মিয়ানমার অ্যাম্বাসির রাষ্ট্রদূত‌ ওই উপহার ও শুভেচ্ছাবার্তার চিঠি পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
তিনি বলেন, ‘এটি ভালো খবর। নতুন ঘটনাও বটে। একটু খাতির-যত্ন করার চেষ্টা করছেন। আমাদের অগ্রাধিকার হচ্ছে, তাদের লোকগুলো নিয়ে যাক। তারা এ সমস্যা তৈরি করেছে, তারাই এদের নিয়ে গেলে সমস্যার সমাধান হবে ‘

বাংলাদেশের জন্য মিয়ানমার একটা ‘বড় ইস্যু’ বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, ‘আজকে পাঁচ বছর হয়ে গেল, আমরা কোথাও কোনো কূলকিনারা করতে পারিনি। এটা এখন আমাদের নিয়মিত মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা বিভিন্ন রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের বন্ধু দেশগুলোকে বলছি, তোমরা আমাদের সাহায্য করো। অনেকে সহানুভূতি দেখিয়েছে। কেউ কেউ বলছে, আমরা সাহায্য করবো।’সূত্র:সিলেটভিউ

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain