শিরোনাম :
ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ

৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন বর্জন ও রুখে দাঁড়ান: বাম গণতান্ত্রিক জোট

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ৭ জানুয়ারি একতরফা নির্বাচনী তফসিল বাতিল, সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং হামলার-মামলা-সন্ত্রাস-সংঘর্ষ বন্ধের  দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ‌

বুধবার (৩ জানুয়ারি) বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে  বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান এর সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সনজয় কান্ত দাশ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা বাসদ(মার্ক্সবাদী) আহ্বায়ক উজ্জল, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ ও সাধারণ সম্পাদক ডাঃ হরিধন দাশ,বাসদ সিলেট জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল,সিপিবি জেলা এডভোকেট নিরঞ্জন দাশ খোকন প্রমূখ।

বিক্ষোভ সমাবেশ পরবর্তীতে একটি মিছিল বের হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দলনিরেপক্ষ তদারকি সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি গণদাবিতে পরিনত হলেও সরকার জনমত উপেক্ষা স্বৈরতান্ত্রিক ভাবে ৭জানুয়ারি একতরফা-প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে।এই নির্বাচন মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন দীর্ঘায়িত হবে, রাজনৈতিক -অর্থনৈথিক সংকট আরও বৃদ্ধি পাবে।

নেতৃবৃন্দ ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন বর্জন ও রুখে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain