শিরোনাম :
সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের

শান্তিগঞ্জ রাস্তায় আগুন জ্বালিয়ে গাড়ি ভাংচুর

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: নির্বাচনের আগের রাতে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে গাড়ির টায়ার জ্বালিয়ে রাস্তায় আগুন দিয়ে গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ৮ টায় ইউনিয়নের পাগলা বাজার সংলগ্ন জামি’আ ইসলামিয়া পাগলা মাদরাসার সামনে এ ঘটনাটি ঘটে। তবে, কারা ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করা যায় নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিগঞ্জ থানা পুলিশ।

গাড়ি চালক মোবারক হোসেন জানান, তিনি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন ১৮-২৫৫৫) চালিয়ে দিরাই থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঘটনাস্থলে আসার পর রাস্তার দক্ষিণ দিক থেকে ১৫/২০ জনের একটি দল এসে প্রথমে গাড়ির কাচে ঢিল ছুঁড়ে। পরে কয়েকজন লাটিসোটা দিয়ে গাড়ি ভাংচুর করে। আমি তখন ভয় পেয়ে যায়। পরে তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে পালিয়ে যায়। এসময় দুর্বৃত্তরা আরো দু’একটি সিএনজিও ভাংচুর করে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে কাউকে পাইনি। পুলিশ কাজ শুরু করেছে। তদন্ত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain