শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেটে পররাষ্ট্রমন্ত্রীর কেন্দ্রে ‘ডামি’ ভোটারের ভিড়!

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: রোববার সকাল ১০ টায় সিলেট নগরের দুর্গাকুমার পাঠশালায় ভোট প্রদান করেন সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। মোমেন ভোটকেন্দ্রে আসার ঘন্টাখানেক আগেই ওই কেন্দ্রের সামনে জড়ো হন শ দুয়েক লোক। যাদের বেশিরভাগই নারী। দুর্গাকুমার পাঠশালার পাশে মধুবন সুপার মার্কেটের পাশে জড়ো হন তারা।

আব্দুল ভোটকেন্দ্রে আসার মিনিট পাঁচেক আগে তারা ভোটকেন্দ্রের সীমানার ভেতরে ঢুকে লাইন ধরে দাঁড়িয়ে যান তারা। এর কিছুক্ষণ পর পররাষ্ট্রমন্ত্রী কেন্দ্রে এসে দুতলার ভোট কক্ষে ভোট দিতে যান। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ভোট দিতে দোতলা থেকে নামতে নামতেই উধাও হয়ে যান এই শ দুয়েক লোক। তারা কেউই ভোট দেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, দুর্গাকুমার পাঠশালায় জড়ো হওয়া কেউই এই কেন্দ্রের ভোটার নন। তারা সকলেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেবক ও সেবিকা। পররাষ্ট্রমন্ত্রীকে ভোটার উপস্থিতি দেখাতে তার ভোট দেয়ার সময় তাদের কেন্দ্রে জড়ো করা হয় বলে সংশ্লিষ্ট কয়েকজন জানিয়েছেন।

এ সময় ওই কেন্দ্রে উপস্থিত একাধিক গণমাধ্যম কর্মী জানান, কেন্দ্রে জড়ো হওয়াদের দেখে সন্দেহ হলে সাংবাদিকরা তাদের কাছে এই কেন্দ্রের ভোটার কী না জানতে চান। এসময় তারা কোন সদুত্তর না দিয়ে প্রশ্ন এড়িয়ে যান। পরিস্থিতি আচ করতে পেরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাংবাদিকরা ভোটকেন্দ্রে প্রবেশের সাথে সাথেই তারা কেটে পড়েন

ভোট কেন্দ্রে হাজির হওয়া সেবক সেবিকাদের সাথে ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নার্সেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। ভোটার না হওয়া সত্ত্বেও নার্সদের ওই কেন্দ্রে জড়ো করা নিয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মৃণ্ময় দাশ ঝুটন বলেন, সময় আমি পররাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলাম। বাইরে কারা ভীর করেছে তা দেখিনি। সূত্র:সিলেট টুডে

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain