শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

৬ কেন্দ্রের ফলাফল : সিলেট-৫ আসনে এগিয়ে কেটলি

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের ১৫৮টি কেন্দ্রের মধ্যে ৬টির ফলাফল পাওয়া গেছে। বিভিন্ন সূত্রে প্রাপ্ত ফলাফলে এই ৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী, ফুলতলী পীরের ছেলে ও আঞ্জুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী।

 

৬ কেন্দ্রে কেটলি প্রতীকে মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী পেয়েছেন ২২৬১ ভোট। এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুক উদ্দিন আহমদ (নৌকা) ৯১৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আহমদ আল কবীর (ট্রাক) পেয়েছেন ৫২৩ ভোট।

 

সোনারখেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোট পড়েছে ৩৭৯টি। এর মধ্যে কেটলি পেয়েছে ২৪১, ট্রাক ১০০ ও নৌকা ৩০ ভোট।

 

পাঠানচক কেন্দ্রে কেটলি ৯৯১ ভোট, ট্রাক ৯৯ ও নৌকা ২০১ ভোট পেয়েছে। ঘেচুয়া কেন্দ্রে কেটলি ৩১১ ভোট, নৌকা ১৫১ ভোট ও ট্রাক ৮৮ ভোট পেয়েছে।

 

উজানবারাপৈত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও বিজয়ী হয়েছে কেটলি প্রতীক। কেটলি ১২৮, নৌকা ১১৬ ও ট্রাক ৪৬ ভোট পেয়েছে।

 

শাহ ইব্রাহিম তশনা কেন্দ্রে কেটলি প্রতীকে ৩৩২ ভোট, নৌকায় ১৬২ ভোট ও ট্রাক প্রতীকে ৩৫ ভোট পড়েছে। কানাইঘাট দূর্গাপুর পুরুষ কেন্দ্রে নৌকা ২৫৮, ট্রাক ১৫৫ ও কেটলি ৮৮ ভোট পেয়েছে।

 

সিলেট-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ২ হাজার ২৯৯ জন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain