শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

কুলাউড়ায় প্রথমবারেই নাদেলের বিজয়ী বাজিমাত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল ৭২ হাজার ৭শ ১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

রবিবার (৭ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার ১০৩টি ভোটকেন্দ্রের ভোট গণনার পর উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

নাদেলের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী একেএম সফি আহমদ সলমান (ট্রাক) পেয়েছেন ১৫ হাজার ৫শ ৫২ ভোট।

এ ছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী এম এম শাহীন পেয়েছেন ১১ হাজার ৪শ ৪৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মতিন (কাঁচি) পেয়েছেন ৬শ ৬৮ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মালিক পেয়েছেন ৫শ ৬৫ ভোট, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আসলাম হোসাইন রহমানী পেয়েছেন ৩শ ৬৬ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এনামুল হক মাহতাব পেয়েছেন ৩শ ৫ ভোট ও বিকল্পধারার প্রার্থী মো. কামরুজ্জামান সিমু পেয়েছেন ১শ ৬১ ভোট।

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ১০৩টি ভোটকেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই চা বাগানের ভোট কেন্দ্র ছাড়া বাকি সকল কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে বাড়তে শুরু করে ভোটারদের উপস্থিতি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain