শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত শেখ অলিউল হকের শোক সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: শাল্লা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত আমৃত্যু সভাপতি প্রয়াত শেখ অলিউল হকের শোক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৭ জানুয়ারি )সিলেটের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে সিলেটস্থ দিরাই শাল্লা বাসীর উদ্যোগে এই শোকসভা অনুষ্ঠিত হয়।

শাল্লা উপজেলা কাশিপুর গ্রামের এনামুল মনোয়ারের সভাপতিত্বে ও পিংকু চৌধুরী সংগ্রাম এবং এস এম আসাদুজ্জামানের যৌথ সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সুদীপ দে, সাব্বির খান, মাখন তালুকদার, জগদীশ দাশ, নিতেশ চন্দ্র দাস, কমরেড গোপেন্দ্র সমাজপতি, ডা: দিদার চৌধুরী, প্রফেসর সাবেরীন, মঈনুল চৌধুরী, চৌধুরী আব্দুল্লাহ আল আহসান, অজয় চৌধুরী, নিকলেশ সমাজপতি সহ সিলেটস্থ দিরাই শাল্লার আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শোক সভায় বক্তারা বলেন, শেখ অলিউল হক একজন আপাদমস্তক রাজনীতিবিদ ছিলেন। সততার প্রশ্নে ছিলেন আপসহীন যার কারণে তিনি তৃণমূল থেকে উঠে এসে জননন্দিত হতে পেরেছিলেন। তাঁর শূন্যতা শাল্লার রাজনীতিতে বড় ধরনের ক্ষতি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain