শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সিলেটে ডাকাতি, ১৯ ভরি স্বর্ণালঙ্কার ও ৮ লাখ টাকালুট

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন ফরিদাবাদ মাদরাসা এলাকায় একটি ডুপ্লেক্স বাসার নিচতলার বসার কক্ষের জানালার গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফরিদাবাদ মাদরাসা এলাকার আহমদ হাউজিংয়ের আতিকুল ইসলামের বাসায় এ ঘটনা ঘটে।

 

বাসাটি থেকে ১৯ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা লুট করার অভিযোগ করেছেন আতিকুল ইসলামের স্ত্রী রেজিয়া আক্তার জেলি।

 

খবর পেয়ে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে ঘটনাস্থলে এসে এয়ারপোর্ট থানাপুলিশ পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

 

রেজিয়া আক্তার জেলি সিলেটভিউ-কে জানান- তাঁর স্বামী একটি কাজে ঢাকায় অবস্থান করছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাসার নিচতলার বসার কক্ষের জানালার গ্রিল কেটে মুখোশধারী ৬ জন ডাকাত ঘরে ঢুকে। প্রথমে নিচতলায় থাকা জেলির শ্বাশুড়িকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছে থাকা স্বর্ণালঙ্কার লুট করে ডাকাতরা। পরে উপরের তলায় এসে জেলির শয়নকক্ষে ঢুকে তাকে ও তার দুই ঘুমন্ত শিশুসন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে থাকা সকল স্বর্ণালঙ্কার এবং ৮ লাখ টাকা লুটে নেয় তারা।

 

মোট ১৯ ভরি স্বর্ণালঙ্কার ডাকাতরা লুট করে নিয়ে গেছে বলে দাবি রেজিয়া আক্তার জেলির। জানান- এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।

 

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন- খবর পেয়ে আমরা ঘটনাস্থল গিয়ে পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ বা মামলা দায়ের করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain