শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের জালালাবাদ থানার ২নং হাটখোলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ।
২নং হাটখোলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার মোঃ সুরুজ আলীর সভাপতিত্বে ও সিলেট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল আমিন এর পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মইনুল ইসলাম আশরাফী। এসময় তিনি বলেন, মানুষ মানুষের জন্য, আমরা যদি সমাজের অবহেলিত অসহায় সুবিধাবঞ্চিতদের পাশে যার যার অবস্থান থেকে দাঁড়াই, তাহলে আমার মনে হয় তারা একটু উষ্ণতার খোঁজে পাবে এই শীতের মধ্যে। সুবিধা বঞ্চিত এসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের এ সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা হোসাইন আহমাদ, সহ সভাপতি মো. বদরুল হক, সহ সভাপতি হাফিজ মজনু, সহ সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা ইউসুফ, মাওলানা নওফল, মাওলানা বদরুদ্দোজা, সদস্য মো. রফিকুল ইসলাম, মো. ওলিউর রহমান, মো. নুরুল ইসলাম, মো. ইমরান আলম, হোসেন আহমদ, শরীফ আহমদ, রহিম মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain