শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

মৌলভীবাজারে ছুটির দিনে সড়কে ঝরল ২ প্রাণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মৌলভীবাজারে সিএনজিচালিত অটোরিকশাকে বাসের ধাক্কায় দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। দুপুরে সদর উপজেলার মৌলভীবাজার-শেরপুর সড়কের দুর্লভপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় প্রাণ হারানো দুজন হলেন- আবাস মিয়া (৭০) ও মধু মিয়া (৬৫)। তাদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর গ্রামে বলে জানা গেছে।

 

এদিকে আহত ছয়জনকে মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।

 

মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, মৌলভীবাজার থেকে দুপুর সাড়ে ১২টার দিকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস শেরপুর যাওয়ার পথে দুর্লভপুর এলাকায় অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুজন নিহত ও ছয়জন আহত হন বলে জেনেছি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain