শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

ফটো সাংবাদিকদের ওপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় বিপিজেএ সিলেটে’র নিন্দা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ২৪৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৫নং জকিগঞ্জ সদর ইউনিয়নের সুলতান পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের শিকার হয়েছেন দৈনিক জালালাবাদ প্রত্রিকার ফটো সাংবাদিক এটি এম তুরাব এবং দৈনিক শ্যামল সিলেট প্রত্রিকার ফটো সাংবাদিক আজমল আলী। তাদের ওপর হামলা করে দুর্র্বৃত্তরা সাংবাদিকদের কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়।

এদিকে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর এমন হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসাসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি এক বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন হামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain