শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে ফেঞ্চুগঞ্জে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে (চতুর্থ ধাপে) সমাজ সেবক, লন্ডন বেক্সহিল উত্তর প্রদেশের সাবেক মেয়র, মানবিক ব্যক্তিত্ব, কাউন্সিলর আবুল আজাদ এর পৃষ্ঠপোষকতায় শীতকালীন উপহার বিতরণ অনুষ্ঠানিক ভাবে ১৯ জানুয়ারি (শুক্রবার) বিকাল ৪ ঘটিকায় সিলেটের ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও এর দক্ষিণ ফুলবাড়ি এলাকায় এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত মানবিক কার্যক্রমে মাইজগাঁও এর দক্ষিণ ফুলবাড়ি এলাকার হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে এই শীতকালীন উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখ ফখরু মিয়া। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ফাউন্ডেশনের মহাসচিব উৎফল বড়ুয়ার উদ্বোধনী বক্তব্য ও সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন যথাক্রমে অত্র এলাকার হাফিজ আলাউদ্দিন,আহাদ মিয়া, মুরব্বি ইছাক, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সিনিয়র সদস্য সুলতানা জান্নাত, দিলু বড়ুয়া, শেলু বড়ুয়া, সৈয়দা রোকেয়া সুলতানা, আব্দুল মালেক, হেলেন বেগম, হাদিউল ইসলাম শাহারিয়ার, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা প্রমূখ।

বক্তাগণ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রমে সহায়তা করায় মানবতাবাদী ব্যক্তিত্ব কাউন্সিলর আবুল আজাদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য সহ দাতার অসুস্থ সন্তানের দ্রুত সুস্থতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain