শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

যমজ সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ মা আটক

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের কুলাউড়ায় এক নারীর বিরুদ্ধে নিজের যমজ সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকায় রোববার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাণ হারানো দুইজন হলো উত্তরভাগ গ্রামের দুবাই প্রবাসী বাচ্চু মিয়ার ছেলে চার বছর বয়সী রাদিয়ান আহমদ ও রাইয়ান আহমদ।

স্থানীয়রা জানান, দুই সন্তানের মা রিমা বেগম মানসিক ভারসাম্যহীন।

বাচ্চু মিয়ার বড় ভাই বাদশা মিয়া জানান, ‌ভোর সাড়ে ৫টার দিকে বাচ্চু তার স্ত্রী রিমা ও সন্তানদের ঘরে দেখতে পান না। ওই সময় ঘরের দরজা খোলা দেখতে পেয়ে বাচ্চু বাইরে গিয়ে বাড়ির পুকুর ঘাটে তার সন্তানদের মরদেহ দেখতে পান। পরে সকাল ৬টার দিকে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুই শিশুকে মৃত বলে জানান।

খবর পেয়ে কুলাউড়া থানার ওসি মো. আলী মাহমুদ, পরিদর্শক (তদন্ত) কশৈন্যু ও পুলিশের অন্য সদস্যরা হাসপাতালে যান।

দুই সন্তানের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো. আলী মাহমুদ বলেন, ‘এ ঘটনায় যমজ সন্তানের মাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে মা তার সন্তানদের হত্যার কথা স্বীকার করেছেন, তবে কেন হত্যা করেছেন তা জানা যায়নি।’

এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।

বিমা বেগম মানসিক ভারসাম্যহীন কি না এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘এটা এলাকার লোকজন বলেছে।আমাদের কাছে মনে হয়নি।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain