শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ভর্তি ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমা থেকে সাড়ে পনের লাখ টাকার ভারতীয় চিনিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

সোমবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে এ অভিযান পরিচালনা করেসিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ।

সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ূন রশিদ চত্ত্বর এলাকায় অভিযান চালায় ডিবি। এসময় ২৫৮ বস্তা ভারতীয় চিনিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জের চারদিজান গ্রামের আব্দুল করিমের ছেলে মো. মিনহাজুল ইসলাম (৩৭) ও বগুড়া সদর উপজেলার উত্তর সাত শিমুলিয়া গ্রামের ধনু মিয়ার ছেলে মো. হাসান মিয়া (৩০)। জব্দকৃত ২৫৮ বস্তা ভারতীয় চিনির আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এসময় চিনি পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain