শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

কাউন্সিলর কামরানের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, শীতকাল দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য ভীষণ কষ্টের। খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে। শৈত্যপ্রবাহের কষ্ট থেকে রক্ষা পাওয়ার ন্যূনতম ব্যবস্থাপনাও তাদের থাকে না। ফলে অসহায় ও হতদরিদ্রদের কষ্ট কেবল বেড়েই যায়।
তিনি আরো বলেন, মানবতার সেবা করা সবচেয়ে বড় এবাদত। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান সহ সামাজিক সংগঠনগুলোকে এই শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। তাই আসুন, তাদের দুর্বিষহ জীবনের কথা ভেবে তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেই। তাদের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করি। আমাদের একটু সহায়তায় তারা তাদের কষ্ট লাঘব করতে পারবে।
তিনি বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মো. মখলিছুর রহমান কামরান এর উদ্যোগে নগরীর আখালিয়া নেহারীপাড়াস্থ বাসভবনে দুঃস্থ অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মো. মখলিছুর রহমান কামরান এর সভাপতিত্বে ও ৯নং ওয়ার্ড সচিব সিলেট সিটি কর্পোরেশন পিন্টু আহমদ এর পরিচালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রেনু। এসময় ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বিয়ান, রাজনীতিবিদ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain