শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনায় কমিটির সভাপতি এডভোকেট নাসির উদ্দিন খাঁন বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। এতে মেধার বিকাশ ঘটে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশিত হয়। নিজের মেধাকে বিকাশিত করতে হলে স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য পড়াশোনার অধিকতর মনোযোগী হতে হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশনেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বছরের শুরুতে শিক্ষার্থীদের বিনামূল্যে বই উপহার দিয়েছে। অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে যাচ্ছেন। তিনি আরো বলেন, শিক্ষার মনোন্নয়নে ছাত্র-ছাত্রী অভিভাবক ও শিক্ষকদের একযোগে কাজ করতে হবে। তবেই ভালো ফলের পাশাপাশি জ্ঞান অর্জন সম্ভব হবে।
তিনি (২৫ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে নগরীর শেখঘাটস্থ মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ভারতী দাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কবির খান, মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের পিটিআই এর সাবেক সভাপতি আজিমুদ্দিন, মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও মদন মোহন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক গ. ক. ম আলমগীর, মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাসুদ রানা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইকবাল কামাল, কাওছার আহমদ, রিয়াজুল ইসলাম তাপাদার। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মাহফুজা আক্তার পন্নি। গীতা পাঠ করেন ৮ম শ্রেণির ছাত্রী নির্ঝর কর টুসী। বার্ষিক প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতামূলক নৃত্য, সংগীত পরিবেশন সহ নানান ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain