শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মজুমদারপাড়া ঘাসিটুলার বার্ষিক মহাসম্মেলন সম্পূর্ণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ কমপ্লেক্সস্থ জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মজুমদারপাড়া ঘাসিটুলা সিলেট-এর উদ্যোগে বুধবার (২৪ জানুয়ারি) জামিয়া প্রাঙ্গণে সকাল ১০টা হতে মধ্যরাত পর্যন্ত দস্তারবন্দী ও বার্ষিক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দস্তারবন্দী ও বার্ষিক মহাসম্মেলনে সভাপতিত্ব করেন কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা মহাপরিচালক শায়খুল কোররা মাওলানা মোজাম্মিল হুসাইন চৌধুরী, জামিয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবদ-এর মুহতামিম হযরত মাওলানা হাফিজ শায়খ মুহসিন আহমদ, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার সিলেট-এর সদরুল মুদাররিসিন হযরত মাওলানা শায়খ আবদুস সোবহান, রামধা মাদরানা বিয়ানীবাজার-এর শায়খুল হাদীস হযরত মাওলানা শায়খ আউলিয়া হুসাইন।
প্রধান অতিথির বয়ান পেশ করেন আওলাদে রাসূল সা. আল্লামা সায়্যিদ হাসান বিন আসজাদ মাদানী দেওবন্দ, ভারত। তেলাওয়াত পেশ করেন সাত ক্বেরাতের ক্বারী হযরত মাওলানা হাফিজ দেলোয়ার হুসাইন বসুন্ধরা, ঢাকা।
অন্যান্যের মধ্যে বয়ান পেশ করেন মুফতী মাওলানা মাহফুজ ক্বাসেমী, চট্টগ্রাম, জামেয়া মাদানিয়া কাজিরবাজার সিলেট-এর শায়খুল হাদীস হযরত মাওলানা আহমদ আলী, সৈয়দপুর মাদারাসা জগন্নাথপুর-এর শায়খুল হাদীস হযরত মাওলানা আব্দুর রাজ্জাক, ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেট-এর উপ-পরিচালক হযরত মাওলানা শাহ নজরুল ইসলাম, শাবিপ্রবি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ক্বারী মতিউর রহমান, জামেয়া আরবিয়া ঝিগলী ছাতক-এর প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ সাঈদুর রহমান, মাওলানা হাফিজ মাহফুজ হোসাইন চৌধুরী, মাওলানা ক্বারী মনিরুজ্জামান প্রমূখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain