শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

গোলাপগঞ্জে হাওয়া বেগম এতিমখানায় দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  হাওয়া বেগম এতিমখানা ও অসহায় কেন্দ্র এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কৈলাশ ইলেকট্রনিক্স বিডি এবং হাওয়া বেগম এতিমখানা ও অসহায় কেন্দ্র এর উদ্যোগে গতকাল ২৬ জানুয়ারি শুক্রবার দিনব্যাপী ২য় ফ্রি চক্ষু চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা বিতরণ অনুষ্ঠান গোলাপগঞ্জ উপজেলার নিজ ঢাকাদক্ষিণ মুকিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে হাওয়া বেগম এতিমখানা ও অসহায় কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
এতিমখানার উপদেষ্টা ডাঃ আব্দুল খালিকের সভাপতিত্বে ফ্রি চক্ষু শিবির এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব। স্বাগত বক্তব্য দেন কৈলাশ ইলেকট্রনিক বিডির সিইও প্রিন্স আব্দুল মুকিত।
ইউছুফ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক এনামুল হক চৌধুরী সোহেল, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের সহকারী রেজিষ্ট্রার( চক্ষু) ডাঃ মোঃ আল আমিন, চ্যানেল এস ইউরোপের সিলেট প্রতিনিধি মইন উদ্দিন মন্জু শালিসী ব্যক্তিত্ব সাবেক মেম্বার ছালিক আহমেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী শালিসী ব্যক্তিত্ব আব্দুল খালিক পাখি, রেকল আহমদ, সাংবাদিক জাকারিয়া তালুকদার, আবু সিদ্দিক সুমন প্রমুখ। দোআ পরিচালনা করেন ক্বারি গিয়াস উদ্দিন।
ফ্রি চক্ষু শিবিরে দু শতাধিক চক্ষু রোগীদের মাঝে ঔষধ চশমা বিতরণ করা হয়।
উল্লেখ্য কৈলাশ ইলেকট্রনিক বিডির ২৫% লভ্যাংশ হাওয়া বেগম এতিমখানা অসহায় কেন্দ্র ও ফ্রি চক্ষু রোগীদের মধ্যে ব্যয় করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain