শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

বেইলি সেতু ভেঙে নদীতে পড়ে যাওয়া সেই ট্রাক ৫ মাস পর উদ্ধার

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বেইলি সেতু ভেঙে ট্রাক ডুবে চালক ও হেলপার নিহতের ঘটনার পাঁচ মাস পর সেই ট্রাকটি উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) উপজেলার নলজুর নদী থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল শনিবার সকাল থেকে ৩০ জন শ্রমিক ট্রাকটি উদ্ধারে কাজ শুরু করেন।

বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নদীতে বেশি পানি থাকায় এত দিন ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি। রোববার ট্রাকটি উদ্ধারের পর জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট সিমেন্টবোঝাই ট্রাকটি সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের ইছগাঁও এলাকার কাটাগাঙ্গ বেইলি সেতু ভেঙে নদীতে ডুবে যায়। পরে দুই ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ডুবন্ত ট্রাকের ভেতর থেকে চালক ওমর ফারুক ও হেলপার জাকির হোসেন কলিন্সের মরদেহ উদ্ধার করে। সেতু ভেঙে নদীতে সিমেন্টবোঝাই ট্রাক, চালকসহ দুজনের মরদেহ উদ্ধারএ ঘটনায় ওই রাতেই অতিরিক্ত মালবোঝাই ট্রাক উঠে বেইলি সেতু ভেঙেছে—এমন অভিযোগ এনে জগন্নাথপুর থানায় গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে ৩ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

মামলার ব্যাপারে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, নিহত ওই দুজনের ময়নাতদন্তের প্রতিবেদন এখনো আসেনি। মামলার তদন্তকাজ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মামলার প্রতিবেদন (চার্জশিট) আদালতে দাখিল করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain