শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

বিপিএল : চট্টগ্রামের বিপক্ষে সিলেটের পুঁজি ১৩৭

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: টানা তিন হারে খাদের কিনারায় দাঁড়িয়ে সিলেট স্ট্রাইকার্স। এমনকি ঘরের মাঠেও প্রথম ম্যাচে জয়ের দেখা পায়নি। এবার চতুর্থ হার এড়াতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রানের পুঁজি দাঁড় করিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।

 

সোমবার (২৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেয় স্বাগতিকরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিঠুনকে শিকার বিলাল খান। শান্ত ৫ রানে এলবিডব্লিউ হলেও ১ রান করে বিলালের বলে বোল্ড হন মিঠুন।

 

 

শুরুতেই এমন ধাক্কা খেয়ে সিলেটের রানের গতি আর সেভাবে বাড়েনি। তৃতীয় উইকেটে জাকির হাসান ও হ্যারি টেক্টর ৫৭ রানের জুটি গড়েন বটে। তবে এর পেছনে ৪৯ বল খরচ করেন তারা। তাই মোমেন্টাম চট্টগ্রামের নাগালের বাইরে যায়নি। এই জুটি ভেঙে তাদের ব্রেকথ্রু এনে দেন নিহাদুজ্জামান। ২৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩১ রান করা জাকিরকে ফেরান তিনি।

 

 

এরপর রায়ান বার্লকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন টেক্টর। সেখানেও ছিল স্থবিরতা। টেক্টরকে নিজের তৃতীয় শিকারে পরিণত করে জুটি ভাঙেন বিলাল। ৪২ বলে ২ চার ও ১ ছক্কায় ৪৫ রান করেন টেক্টর। শেষ দিকেও সিলেটের রানের গতি বাড়েনি। রায়ান বার্ল ২৯ বলে ৩৪ এবং আরিফুল হক ১২ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain