শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেট মহানগর যুবলীগের মিছিল ও অবস্থান কর্মসূচী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরম ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাএা অব্যাহত রাখতে জাতীয় ও দলীয় পতাকা সহ মিছিল এবং অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১২টায় সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের সামনে থেকে মিছিলটি জাতীয় ও দলীয় পতাকা নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
মিছিল পরবর্তী অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, সহ সভাপতি রাহেল আহমদ চৌধুরী, আব্দুর রব সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক সুবেদুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক সন্জয় কুমার চৌধুরী, অর্থ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তিসাস, ত্রাণ বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ সাজু, তথ্য ও গবেষণা সম্পাদক রুপম আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাসুদ মিয়া পীর, ধর্ম বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, সহ সম্পাদক জুবের আহমদ, মনসুর হাসান চৌধুরী সুমন, আমিনুল ইসলাম আমিন, সাদিকুর রহমান সোহাগ, আব্দুস সুফিয়ান খান, আল আমিন আরিয়ান, রীমু, রাজীব চক্রবর্তী, এমদাদুল হক উবেদ, মারুফ আহমদ, সাকিল আহমদ, লন্টুগোপ, অপরাজিত, স্বপন দাস, রনি প্রমুখ।
অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বিএনপি-জামায়াত নৈরাজ্যের সৃষ্টি করছে। আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain