শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেটে নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্ম সচিব মো. আবুল কালাম আজাদকে সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাপন মন্ত্রণালয়।

গতকাল বুধবার (৩১ জানুয়ারি) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

একইদিন চট্টগ্রাম ও রংপুর বিভাগেও নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সংযুক্ত যুগ্ম সচিব এ টি এম জিয়াউল ইসলামকে রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার করা হয়েছে।

আর বিদ্যুৎ বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব ইয়াসমিন পারভীন তিবরীজিকে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তাদের জনস্বার্থে দায়িত্ব পালনের জন্য বদলিপূর্বক পদায়ন করে নিয়োগ দেওয়া হলো। শিগগিরই এই আদেশ কার্যকর হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain