শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

এপিবিএনের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য আটক

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জ থেকে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে সিলেট ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

 

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন জগন্নাথপুর হইতে রানীগঞ্জগামী রাস্তার হাবিবনগর সাকিনস্হ দি ক্যাফে চায়ের আড্ডার সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এপিবিএন।

আটককৃতরা হলেন- নবীগঞ্জ উপজেলার কসবা এলাকার মৃত হাজী ছালেহ আহম্মদের ছেলে সৌরভ আহমদ (৩০) ও মো. আবুল কালামের ছেলে মো. তোফাজ্জল হোসেন (২০)। এস আই ওমর ফারুক ঘটনার বিষয়ে বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় এজাহার দায়ের করা হয়েছে।

 

সংবাদবিজ্ঞপ্তিতে এপিবিএন জানায়, সিলেট ৭ এপিবিএনের অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশেনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলামের তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার মো. আছাবুর রহমান ও পুলিশ পরিদর্শক পরিদর্শক (নিঃ) এস এম আল মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামীদেরকে আটক কর হয়।

 

পুলিশ জানায়,কালো-নীল রংয়ের pulsar ns 160 সিসি চোরাই করা ওই মোটরসাইকেল উদ্ধার করা হয়; যার ইঞ্জিন নং- JLZCEF14415 চেসিস নং- MD2A36FZXECF21606।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain