শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

ইমজা’র নতুন সভাপতি সজল, সাধারণ সম্পাদক শ্যামানন্দ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন এনটিভির স্টাফ রিপোর্টার সজল ছত্রী এবং সাধারণ সম্পাদক হয়েছেন দেশ টিভি সিলেটের ভিডিও জার্নালিস্ট শ্যামনন্দ দাশ।

বুধবার (৩১ জানুয়ারি ) রাত ১০টায় ইমজার সম্মেলন কক্ষে সপ্তদশ বার্ষিক কাউন্সিলে এ নতুন কমিটি নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি চ্যানেল এস এর সিনিয়র ক্যামেরা জার্নালিস্ট লিটন চৌধুরী, সহ সভাপতি এনটিভির ভিডিও জার্নালিস্ট আনিস রহমান , সহ সাধারণ সম্পাদক যমুনা টিভির রিপোর্টার নাবিল হোসেন , কোষাধ্যক্ষ চ্যানেল আই সিলেটের ভিডিও জার্নালিস্ট সুবর্না হামিদ, ক্রীড়া ও তথ্য প্রযুক্তি সম্পাদক চ্যানেল টোয়েন্টি ফোরের ভিডিও জার্নালিস্ট দিপক বৈদ্য দিপু, প্রচার প্রকাশনা ও পাঠাগার সম্পাদক সময় টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট নৌশাদ আহমদ চৌধুরী নির্বাহী সদস্য ইমজার সাবেক কমিটির সভাপতি মাহবুবুর রহমান রিপন , এটিএন বাংলার ভিডিও জার্নালিস্ট ইকবাল মুন্সি এবং একাত্তর টেলিভিশন এর রিপোর্টার সাকিব আহমদ মিঠু ।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিলেট ক্যাবল সিস্টেম প্রাইভেট লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক এবিএম জিল্লুর রহমান, নির্বাচন কমিশনার ইমজার সাবেক সভাপতি সংগ্রাম সিংহ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট-এর সভাপতি শামসুল আলম সেলিম।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain