শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

১৮নং ওয়ার্ডে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে নগরীতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বুধবার বিকেলে নগরীর ১৮নং ওয়ার্ডে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বিশিষ্ট সমাজসেবী শামসুর রহমান কামালের সভাপতিত্বে ও শহীদ খান নোমানের পরিচালনায় শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ আনজুমানে খেদমতে কুরশআন সিলেটের উপদেষ্টা উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুস শাকুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইসলামী বিশ্ববিদ্যালয় দাবি বাস্তবায়ন পরিষদের আহবায়ক বিশিষ্ট সমাজসেবী মাওলানা ফিরোজ উদ্দিন ও সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল মোতালেব, শ্রমিক নেতা মোঃ রোকন উদ্দিন ও আব্দুল বাসিত পারভেজ প্রমূখ।

শীতবস্ত্র বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, প্রচন্ড শীতের কারনে দেশব্যাপী মানুষের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। আর এই শীতে অসহায় হত-দরিদ্র মানুষের কষ্টের শেষ নেই। বিত্তবানরা সাধ্যমত সহযোগিতার হাত প্রসারিত করলে সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাগব হবে। অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain