শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেটে বৃষ্টি হতে পারে, কমতে পারে তাপমাত্রাও

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: গত বৃহস্পতিবার রাতেই কয়েকফোঁটা বৃষ্টি হয়েছে সিলেটে। বৃষ্টি হতে পারে আজ শুক্রবারও। শুক্রবার সিলেটে সূর্যের দেখা মিলেনি।

সিলেট ছাড়াও খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় আজ শুক্রবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

দেশের অন্যান্য এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সারা দেশে আজ রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে রাতে শীত বাড়বে কিছুটা।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

দেশের কোথাও এখন শৈত্যপ্রবাহ নেই। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

শীতের মধ্যেই বৃহস্পতিবার দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সাতক্ষীরায়, ৩৪ মিলিমিটার। এ ছাড়া গোপালগঞ্জে ১৬, বরিশালে ১৪, পটুয়াখালীতে ১৩, খুলনায় ১০, ফরিদপুরে ৪, মোংলায় ৪, মাদারীপুরে ৩, হাতিয়ায় ১ ও চুয়াডাঙ্গায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যশোর, ভোলায় সামান্য বৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain