শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

বিশ্ব ক্যান্সার দিবস পালন করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব ক্যান্সার দিবস পালন করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। দিনটি উপলক্ষে রেডিওথেরাপি বিভাগের উদ্যোগে ‘আসুন ক্যান্সার সেবায় বৈষম্য কমিয়ে আনি’ প্রতিপাদ্য নিয়ে আজ ৪ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে ৯ টায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে একটি সচেতনতা মূলক র‌্যালি বের করা হয়। র‌্যালির উদ্বোধন করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ডা:শিশির রঞ্জন চক্রবর্তী এবং পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া । র‌্যালিটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। রেডিও থেরাপি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা: এস্তেফছার হোসাইন এর সভাপতিত্বে এবং সঞ্চালনায় র‌্যালি পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা: শিশির রঞ্জন চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুজিবুল হক, উপ-পরিচালক ডা: সৌমিত্র চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মিজানুর রহমান।
এমএজি ওসমানী মেডিকেল কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ডা:শিশির রঞ্জন চক্রবর্তী বলেন, ক্যান্সার নিরাময়যোগ্য চিকিৎসা, সঠিক সময়ে রোগ নির্নয় করা গেলে ৩০-৫০ ভাগ ক্যান্সার চিতিৎসায় ভালো হযে যায়, তাই ক্যান্সার নিয়ে আতংকিত হওয়ার কারন নেই। স্বাস্থ্যসম্মত জীবন জাপন করলে ক্যান্সারের ঝুকি কমে আসে।
ডা:শিশির রঞ্জন চক্রবর্তী দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্ব আরোপকরে বলেন, স্বাস্থ্যসম্মত খাদ্যাভাস, নিয়মিত হাটার অভ্যাস, ধুমপান ও এ্যলকোহেল পরিত্যাগ, রোগের লক্ষণ দেখা দিলে রোগনির্নয়ের জন্য ও সময়মতো পরীক্ষা ও ভ্যাকসিন গ্রহণ করার উপর জোরদেন।
এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ক্যান্সারের বিরুদ্ধে সকণকে সোচ্চার হতে হবে, রোগটির বিরুদ্ধে সচেতনতা মূলোক নানা ধরনের প্রচার কার্যক্রোম চালাতে হবে, তা ছাড়া ক্যান্সার সম্পর্কে খোলাখুলি আলেঅচনা, সমাজে প্রচলিত কুসংস্কার দূর করতে পারলে ক্যান্সার নিরাময় আরো সহজ হবে।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. বিপ্লব কুমার রায়। অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শংকর কুমার রায় ও ফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সুকান্ত মজুমদার, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কে জেড আলম ও খালেদ মাহমুদ, শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. তৌহিদুল ইসলাম, শিশু মেডিসিন বিভাগের শিশু মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল হাই নেফ্রলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ধ্রুব দাশ, হেমাটোলজি বিভাগের সহকারি অধ্যাপক ডা. নাজমুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের চিকিৎসক বৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain