শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংসদীয় লাইব্রেরি কমিটিতে কেয়া চৌধুরী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিন সোমবার আরও ১৬টি কমিটি গঠিত হয়েছে। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

এরমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং জাতীয় সংসদ-সংসদীয় লাইব্রেরি কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া।

কমিটি দুটিতে স্থান পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি এবং নবীগঞ্জ বাহুবলবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন তিনি।

সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, দ্বাদশ সংসদের ৫০টি কমিটি গঠনের জন্য প্রধানমন্ত্রী নিজ হাতে রাত জেগে সভাপতিসহ সদস্যদের নাম লিখে দিয়েছেন। সে খাতাটি আমার হাতে। চলতি সপ্তাহেই সবগুলো কমিটি গঠনের প্রস্তাব পাস হবে।

কমিটিগুলোর যথাযথ ভূমিকা সংসদকে আরও বেশি কার্যকর করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain