শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে পিঠা উৎসব সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের খাদিমনগরস্থ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ঐতিহ্যবাহী পিঠা উৎসব-২০২৪ সম্পন্ন হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারী) সকালে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে দিনব্যাপী এ ঐতিহ্যেবাহী পিঠা উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যক্ষ ভূইয়া এটিএম ওবায়দুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ, পিঠা উৎসব-২০২৪ এর সভাপতি ড. মোহাম্মদ কাজী মুজিবুর রহমান, মূখ্য প্রশিক্ষক ড. মোছাম্মৎ কুহিনূর বেগম, আয়েশা খাতুন, উর্ধতন প্রশিক্ষক উম্মে হাবিবা, প্রশিক্ষক হেলাল উদ্দিন, ফারিহা ইয়াসমিন, সুমন্ত রুদ্র পাল, রাকিবুর রহমান সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা সহ শিক্ষার্থীরা।
পিঠা উৎসব উদ্ভোধন শেষে অধ্যক্ষ ভূইয়া এটিএম ওবায়দুল্লাহ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং স্টল মালিকদের সাথে কথা বলেন। পরে এটিআই অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট খাদিমনগর সিলেট আয়োজিত পিঠা উৎসবে ১০টি স্টল অংশ গ্রহণ করে এবং বাহারি জাতের পিঠা প্রদর্শন করে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain