শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

ফেঞ্চুগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত-পুলিশ আহত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে মোগলাবাজার থানাধীন শিববাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী। তিনি পুলিশ সদস্য। বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুলাল চৌধুরী (২২) হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব গ্রামের আলাউদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত আব্দুল আউয়াল চৌধুরী (৪৬) মোগলাবাজার থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুলাল ও আব্দুল আউয়াল মোটরসাইকেলযোগে হুমায়ুন রশীদ চত্বরের দিকে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে শিববাড়ি এলাকায় সিলেট থেকে ছেড়ে যাওয়া ফেঞ্চুগঞ্জগামী অশোক লিলেন্ড কোম্পানির একটি ট্রাক বেপরোয়া গতিতে ছুটে এসে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুলাল চৌধুরী নিহত হোন।

 

খবর পেয়ে মোগলাবাজার থানাপুলিশ দ্রুত এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন।

তিনি বলেন- স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর আহত পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain