শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

জালালাবাদ যুব কল্যাণ সংস্থার আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আল এমদাদ স্কুল এন্ড কলেজের এডোকেশন ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মস্তফা মিয়া বলেছেন, শীতে অসহায় মানুষদের খুবই কষ্টে দিন-যাপন করতে হয়। ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। মানুষ মানুষের জন্য। এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে বহু অসহায় ও নিম্নবিত্ত মানুষ। এখনই সময় তাদের পাশে দাঁড়ানো। জালালাবাদ যুব কল্যাণ সংস্থা শীতবস্ত্র নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের মতো সমাজের সকল বিত্তবান সহ আমাদের সবাইকে সাধ্যমতো তাদের পাশে দাঁড়াতে হবে।
তিনি বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জালালাবাদ যুব কল্যাণ সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জালালাবাদ যুব কল্যাণ সংস্থার সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে ও জয়দীপ চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর সামজসেবা কর্মকর্তা আল জুবায়ের, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শ্যামল চৌধুরী, আরজি ফাউন্ডেশন এন্ড আরজি কনসালটেন্ট এর চেয়ারম্যান ঋতু রঞ্জন দেব, মোহনা সুইটস এর নন্দলাল গোপ, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসীম রঞ্জন তালুকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অলিউর রহমান, সুলতান খাঁন, মাহবুব হোসেন নওশাদ প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain